বগুড়া ব্যুরো :
বগুড়ায় একশ’পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দো শাখা (ডিবি) পুলিশের এসআই ইফতেখারুল ইসলামের নেতৃত্বে একটি টিম রোববার (১২ এপ্রিল) দুপুরে শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। সন্ধ্যায় সংবাদপত্রে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি একথা জানা গেছে।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিরা হলো-শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মৃত আলী আকবরের ছেলে নাহিদ উদ্দীন (৩৮) ও তার শাশুড়ি আমেনা বেগম (৫৫)।
আটক আসামিরা স্বীকার করে যে, তারা বগুড়া শহর ও তার আশপাশ এলাকায় মাদকসেবীদের কাছে টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসাছিল। এই দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় জামাই-শাশুড়ি গ্রেফতার
এপ্রিল ১৩, ২০২৬


































