বগুড়া ব্যুরো:
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১ ফেব্রæয়ারি) দিবাগত মধ্য রাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি ওয়াদুদ আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চোপীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, খোট্রপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত, খোট্টাপাড়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহফুজ (মাপু)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, বগুড়া সদর পুলিশের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫জনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, থানা পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি


































