আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের উদ্যোগে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপনকল্পে সকাল সাড়ে ১০টায় কলেজ হলরুমে অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সহকারী অধ্যাপক মোছা. নাজনীন আকতার, সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন স্বপন, সহকারী অধ্যাপক মো. আব্দুর রউফ, সহকারী অধ্যাপক মো. মমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক এবিএম মাহাবুবুর রহমান বাবু, সহকারী অধ্যাপ মো. সাদেকুল ইসলাম সাদেক, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক মো. আজিজুর রহমান সাজু, সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাদের রহমানী, সহকারী অধ্যাপক মো. মোকাররম হোসেন বিদ্যুৎ প্রমুখ।
শেষে দোযা মাহফিল অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মচারিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে ফুলবাড়ী উপজেলার প্রত্যেকটি স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
































