আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হিসেবে যোগদান করেছেন মো. সাদিকুর রহমান সাদিক। গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তিনি ফুলবাড়ী থানায় দায়িত্ব বুঝে নেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদকে অন্যত্র বদলি করা হলে পদটি শূন্য হয়। এর আগে সাদিকুর রহমান সাদিক প্রথমে ৪ বছর ঢাকা ডিএমপিতে দায়িত্ব পালন শেষে পিবিআইতে ৭ বছর ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। তার গ্রামের বাড়ী ময়মনসিংহের শেরপুর জেলায়। সদ্য যোগদানকৃত ওসি (তদন্ত) সাদিকুর রহমান সাদিক তার উপর অর্পিত দায়ীত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী থানার নতুন ওসি-তদন্ত পদে সাদিকুর রহমানের যোগদান
অক্টোবর ২৩, ২০২৪


































