আমিনুল ইসলাম :
দিনাজপুরের ফুলবাড়ীর খয়েরবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুই হাজার ২৪১ জন কার্ডধারী উপকারভোগীর মাঝে মঙ্গলবার (২ এপ্রিল) ঈদ উল ফিতর উপলক্ষে ভিডিএফের চাল বিতরণ করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদে কার্ডধারী উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ট্যাগ কর্মকর্তা হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামসহ, ইউপি সদস্যবৃন্দ, উপকারভোগী ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
ফুলবাড়ীর খয়েরবাড়ীতে ভিডিএফর চাল পেল দুই হাজার ২৪১ জন
এপ্রিল ৪, ২০২৪
































