আমন্ত্রণ প্রতিবেদক :
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের পাশে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টার পর পর আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট ৬টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তারা আগুন নেভাতে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।’
হাতিরপুলে বহুতল ভবনে আগুন, কাজ করছে ৭ ইউনিট
মার্চ ১৪, ২০২৪


































