আমন্ত্রণ প্রতিবেদক :
পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দিনাজপুরের ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার ফলদ ও বনজ জাতের চারা গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে পৌর শহরের সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ চারা গাছ বিতরণ ও রোপণের মধ্যদিয়ে এই কার্যক্রম সম্পন্ন করা হয়। এর আগে গত ১০ আগস্ট ফুলবাড়ী হাই কেয়ার প্রতিবন্ধী স্কুলে চারা বিতরণ এবং রোপণের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে এই কর্মসুচি পালন করা হয়।
সেন্টার ফর গ্লোবাল ইনভারমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) ও ব্রিটিশ আমেরিকান টোবাকো’র সহযোগিতায় এবং পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম, দিনাজপুর ও ফুলবাড়ী প্রেসক্লাবের বাস্তবায়নে এই কর্মসুচি পালন করা হয়।
পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম, দিনাজপুর এর আহŸায়ক মেহেদী হাসান জানান, আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা ও দূষণ কমানো এবং বনজ সম্পদ বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী নিশ্চিত করা।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত
আগস্ট ১৬, ২০২৬
































