মো. আফজাল হোসেন, আমন্ত্রণ :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে আয়োজিত সভায় সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি আহমেদ হাছান। আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার রমিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা আইসিটি কর্মকর্তা মোছা. রোখসানা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শামীম হোসেন, শিবনগর ইউপি চেয়ারম্যান মো. সামেদুল ইসলাম, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান। মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ এবং ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেন সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মে ২১, ২০২৬


































