রীতা রানী কানু :
‘মুছে যাক গস্নানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ স্স্নোগানকে ধারণ করে দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও ফুলবাড়ী পৌরসভার যৌথ উদ্যোগে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংগ্রহণে বাদ্যের তালে তালে গ্রাম বাংলার ঐতিহ্য লোকজ উপকরণ পালকি, গরম্নর গাড়ি, পুতুলের রঙিন পস্নাকার্ডসহ নানান সাজে মঙ্গল শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়। শোভাযাত্রাটি ফুলবাড়ী উপশহর বৈশাখী মেলায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে দেশ ও জাতির মঙ্গল, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা শাখা তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদু্যৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমরা করব জয় এর সভাপতি সাংবাদিক পস্নাবন শুভ প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং ফুলবাড়ী পৌরসভার পৃথক আয়োজনে পন্তা-ভাতের আয়োজন করা হয়।
উলেস্নখ্য, ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ফুলবাড়ী উপশহর মাঠে গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে ৫ দিনব্যাপী ঈদ আনন্দ ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে।


































