আমন্ত্রণ প্রতিবেদক:
দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টার দিকে ওয়াসিব (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওয়াসিব পৌরশহরের স্বজনপুকুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুলস্নাহ আল মাহামুদ বলেন, খবর পেয়ে সকাল ১১টার দিকে গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে ওয়াসিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পৌর মেয়র স্বজনপুকুর এলাকার বাসিন্দা মো. মাহমুদ আলম লিটন বলেন, ওয়াসিবের পিতার মৃতু্যর পর সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে সাতার না জানায় সে হয়তো মানসিক ভারসাম্য হীন অবস্থায় হয়তো বা সকালে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে মারা যায়। স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়াসিব নামের যুবকের মরদেহ উদ্ধার হওয়া ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আমন্ত্রণ/এজি


































