কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর নাট্য সমিতির মিলনায়তনে বাহে সাহিত্য পত্রিকা পর্ষদের আয়োজনে এবং ভৈরবী দিনাজপুর ও জিরো কিলোমিটার এর সহযোগিতায় শুক্রবার (১৯ জুলাই) বিকাল ৫টায় দিনাজপুরের বিশিষ্ট কবি মো. আব্দুল হাই এর ৩য় কবিতা গ্রন্থ অতঃপর কিছুক্ষণ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
উক্ত মোড়ক উন্মোচন ও কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ কবি ও গবেষক প্রফেসর মোজাম্মেল বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখবেন বাহে সাহিত্য পত্রিকা পর্ষদের সম্পাদক চাষা হাবীব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রোজাউর রহমান রেজু, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবু সাঈদ, দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রাবন্ধিক ও নাট্যকার ড. টিটো রেদোয়ান, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল, কবি ও গল্পকার আযাদ কালাম, বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আফসার আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, উপন্যাসিক লায়লা চৌধুরী, উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি মাসুদ মুস্তাফিজ প্রমুখ।
বাহে সাহিত্য পত্রিকা পর্ষদের সম্পাদক চাষা হাবিব বলেন, কবি মো. আব্দুল হাই তথাকথিত একাডেমিক কাব্যভাবনাকে তোয়াক্কা না করেই একান্ত ব্যক্তিগত তাড়না থেকে কাব্যচর্চা করে চলছেন আজীবন। অতঃপর কিছুক্ষণ গ্রন্থের লেখক কবি মো. আব্দুল হাই তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, রওশন আরা বেগম আমার সহধর্মীনি। আমাদের সংসার জীবনে প্রেম, ভালোবাসা, দুঃখ, বেদনা, সন্তান প্রতিপালন ইত্যাদি সবকিছু মিলেই আমাদের ছোট্ট সংসারের আবির্ভাব। এটাই ছিলো আমার ধারণা। কিন্ত আমি তখন বুঝতে পারিনি যে, রওশন আরা বেগম এবং আমি দুইজনের সংসারটি ছিল মূলত এক প্রেমকুঞ্জ। তাই প্রেমকুঞ্জ থেকে আমার একা থাকার অবস্থা জানিয়ে বিনম্র চিত্তে আমরা শ্রদ্ধা রওশন আরা বেগমের প্রতি। তাকে উদ্দেশ্য করে আমার তৃতীয় কবিতাগ্রন্থ অতঃপর কিছুক্ষণ” গ্রন্থটি তাকে উৎস্বর্গ করেছি।
আমন্ত্রণ/এজি
১৯ জুলাই কবি আব্দুল হাই এর কাব্যগ্রন্থ “অতঃপর কিছুক্ষণ এর মোড়ক উন্মোচন
জুলাই ২৫, ২০২৪

































