আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ী দোকান-কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস পালন করা হয়েছে।সকালে সংগঠনের পক্ষ থেকে পৌরশহরে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে দুপুর ১২ টায় স্থানীয় রাবিয়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের মে দিবসের আলোচনা সভায়, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্ঠা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী, সাবেক পৌর মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহবায়ক মো. আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. মানিক মন্ডল, দোকান কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. গোলাফফর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াৎ হোসেন প্রমুখ।
এছাড়াও দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলবাড়ী পৌর শাখা, দিনাজপুর মটরপরিবহণ শ্রমিক ইউনিয়ন (১১৬৭), ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন (২৪৫), রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ই্উনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে দোকান-কর্মচারী শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন
মে ১, ২০২৫


































