মো. লিটন হোসেন আকাশ, দিনাজপুর :
“শ্রমিক-মালিক এক হয়ে-গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালন করেছে দিনাজপুরে সেলুন দোকান শ্রমিক ইউনিয়ন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ ও মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা সেলুন দোকান শ্রমিক ইউনিয়নের আয়োজনে প্রহেলা মে বৃহস্পতিবার স্থানীয় দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন
প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল। তিনি বলেন, দেশ কে এগিয়ে নিয়ে যান শ্রমিকরাই, অথচ এই শ্রমিকরাই নানা ভাবে সুযোগ সুবিধার দিক থেকে বঞ্চিত। যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান । আমরা একটি ছবিতে স্পষ্ঠ দেখতে পাই পেন্ট ও জুতায় কাদা মাটি ভরা আমার নেতার ছবি। যা দেখলেই বুঝা যায় দেশের শ্রমিককে তিনি কতটা ভালোবাসতেন। শ্রমিকের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে তিনি চলতেন। তার এই ছবিটি প্রমান করে, তিনি শ্রমিক বান্ধব নেতা ছিলেন। আমরা যেন তার আদর্শকে বুকে ধারণ করে চলতে পারি।
সংগঠনের সভাপতি মো. শামীম হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আজহার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. মোস্তফা কামাল মিলন, জেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক মোঃ নুর আলম হক খোকন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট মো. শাহরিয়ার কবীর কিংশুক প্রমুখ।
আমন্ত্রিত অতিথি ছিলেন সুকুমার চন্দ্র সাহা। এর আগে সংগঠনের বাহাদুর বাজার কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মে দিবস উপলক্ষ্যে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে সেলুন দোকান শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
মে ২, ২০২৫


































