নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে উপজেলার ১১টি দুগ্ধ উৎপাদনকারী (পিজি) দলের মাঝে ঘাসকাটা মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ফেব্রæয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বিনামুল্যে এসব মেশিন বিতরণ করা হয়।
প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর ইনভেস্টমেন্ট সাপোর্টের আওতায় উপজেলার সাতটি ইউনয়ন এবং পৌর এলাকায় মোট ১৫টি দল রয়েছে। প্রান্তিক পর্যায়ে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে এই প্রকল্প। এর মধ্যে দুগ্ধ উৎপাদনকারী ১১টি দলের মাঝে ঘাস কাটা (গ্রাস চপার) মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিটি দলে ৪০ জন করে সদস্য রয়েছে। প্রতিটি দলে একটি করে এইসব গ্রাস চপার মেশিন সকল সদস্যরা মিলে ব্যবহার করবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শাহানুর আলমসহ লাইভস্টোক সার্ভিস প্রোভাইডারগণ।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে দুগ্ধ উৎপাদনকারীদের মাঝে বিনামুল্যে ঘাস কাটা মেশিন বিতরণ
ফেব্রুয়ারি ২০, ২০২৫
































