গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় ৫জনকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালিয়া নামক এলাকা থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়দের ধারণা রাতে কোন সময় তাদেরকে যানবান থেকে তাদেরকে নামিয়ে দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাদেরকে অজ্ঞান অবস্থায় দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সম্ভবত অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে অচেতন হলে সর্বস্ব লুটে নিয়ে তাদের বোয়ালিয়া ওভারপাশের পাশে ফেলে দেয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার ফাহাদ আল আসাদ জানান, সকলকেই অচেতন অবস্থায় হাসাপাতালে আনা হয়েছিল। হাসাপাতাল থেকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে শাহীন ও হৃদয় নামে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে হৃদয়ের বাড়ী দিনাজপুর তাকে তার পরিবারের লোকজন কাউকে কিছু না জানিয়ে হাসাপাতালে থেকে নিয়ে গেছে। আর শাহিনের বাড়ী সিরাজগঞ্জে সে পুরো সুস্থ না হওয়ায় সে হাসাপাতালে চিকিৎসাধীন আছে। ঘুমালে তারা সকলেই সুস্থ হবে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন তাদের একটি ট্রাক থেকে নামিয়ে দেয়া খবর পেয়েছি। অচেতন অনেকের বাড়ী সিরাজগঞ্জে বলে ওই ট্রাক চালকের সাথে কথা বলে জানা গেছে। তারা সকলেই ঢঅকা থেকে বাড়ী ফিরছিল।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় ৫জনকে উদ্ধার
নভেম্বর ৬, ২০২৫
































