আমন্ত্রণ প্রতিবেদক :
সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শনিবার (২৬ সেপ্টম্বর) বিকেল ৫ টায় বিক্ষোভ-সমাবেশ করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ও পৌর শাখা ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ শেষে স্থানীয় নিমতলা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের আহবায়ক জিয়াবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন সরকার পাপ্পু’র সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহŸায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি, যুগ্ম আহবায়ক মো. দারুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক আহবায়ক মো. আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. মানিক মন্ডল, উপজেলা যুবদলের আহŸায়ক আবু সাঈদ সরকার, সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল প্রমুখ। এ সময় উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা সাব্বির হোসেন, শিপন রহমান, শিবনগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মানু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন দেশকে ভঙ্গুর অবস্থা করে শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু তার দোসরা এখন দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র ও পরিকল্পনা করছে। ছাত্রদল দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সব সময় প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগের সকল প্রকার ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় রাজপথে প্রস্তুত রয়েছে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ মিছিল
সেপ্টেম্বর ২৬, ২০২৬
































