মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও দিনাজপুর পর্যটন মোটেলের সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“পর্যটন বাড়াবে সমৃদ্ধি, গড়বে টেকসই ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বন্যাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউটাউন পর্যটন মোটেলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় ।পর্যটন মোটেলের কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর সদর -৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
স্থানীয় সরকার দিনাজপুরের উপ পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুর রহিম, দিনাজপুর টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. সাইদুর রহমান প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পর্যটন মোটেলের ম্যানেজার মো. ইমরুল হাসান।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত
সেপ্টেম্বর ২৭, ২০২৬































