কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপিদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দিনাজপুর ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন এমপি, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, দিনাজপুর সদর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম এমপি পরিদর্শনে আসলে রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ ও কমিটির সদস্যরা ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
অতিথিবৃন্দ দিনাজপুরের ঐতিহাসিক ও প্রত্নতাত্তি¡ক স্থাপনা কান্তজিউ মন্দির পরিদর্শনকালে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ঐতিহাসিক, প্রতœতাত্তি¡ক ও স্থাপনা বিষয় আলোকপাত করেন রাজ দেবোত্তর এস্টেটের সদস্য ডা. ডিসি রায়, ভবানী শংকর আগারওয়ালা, রতন সিং, উত্তম কুমার রায়, বিমল চন্দ্র দাস, সঞ্জিত রায় ও মল্লিকা রানী দাস।
এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক প্রত্নতাত্তি¡ক স্থাপনা, টেরাকোটার অপূর্ব কারুকার্য ও অন্যান্য স্থাপত্ব শৈলির কারণে মন্দিরটি আজ দেশ-বিদেশের পর্যটক ও পরিদর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অতিথিবৃন্দ মন্দিরটির ঐতিহাসকি ও সাংস্কার ঐতিহ্য অক্ষুন্ন রেখে সংরক্ষণ, উন্নয়ন এবং পর্যটন সম্ভাবনাকে আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে মন্ত্রী ও এমপিদের সংবর্ধনা
সেপ্টেম্বর ২৭, ২০২৬
































