আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শুক্রবার শুক্রবার (২১ মার্চ) বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ীর তৌহিদী জনতার ব্যানারে বাদ জুম্মা ফুলবাড়ী নিমতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে শেষ হয়।
এ সময় সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা মো. নুরুজ্জামান, নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. শাহদাত উল্লাহ, ফুলবাড়ী ইসলামী আন্দোলনের সভাপতি মো. রবিউল ইসলাম, আনজুমানে এত্তেহাদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি মো. নজিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী একাডেমির পরিচালক মুফতী মো. তোফায়েল আহমেদ,
জামাতে ইসলাম ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের দিনাজপুর জেলা সভাপতি মো. সাজু, নবীন আলেমেদ্বীন মো. জাকি হাবিব, জেড ফোর এর ফুলবাড়ী শাখার প্রতিনিধি মো. ইমরান চৌধুরী, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শামস, নাগরিক কমিটি ফুলবাড়ি শাখার প্রতিনিধি মো. ইমরান চৌধুরী নিশাত, প্রতিনিধি আহমেদ জাকির, জেড ফোর্সের সদস্য মো. হারুনুর রশিদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ইউনাইটেড হাসপাতাল জামে মসজিদ এর খতিব পীর সাহেব মাওঃ ইব্রাহিম বিন আলী।
আমন্ত্রণ/এসিজি
ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ
মার্চ ২১, ২০২৫
































