আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছোট হওয়ায় স্টেশনে দাঁড়ানো ট্রেনের একাধিক বগি প্লাটফর্মের বাহিরে অবস্থান করায় যাত্রীদের ওঠানামায় ভোগান্তির স্বীকার হতে হয় প্রতিনিয়ত। বৃদ্ধ, শিশু ও রোগীদের বেলায় এ ভোগান্তির যেন শেষ নেই। এ ভোগান্তির অবসান পেতে ট্রেন যাত্রীরা কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করেন। কর্তৃপক্ষ বলছেন, বরাদ্দ পেলেই সমস্যাটির সমাধান করা হবে।
ব্রিটিশ আমলে নির্মিত জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্মটি। একসময় উত্তরবঙ্গের পাঁচবিবির হাটে অনেক পাইকার পণ্য ক্রয় করে ট্রেন যোগে দেশের বিভিন্ন স্থানে পাঠাত। পাঁচবিবি পৌরসভার বাসিন্দা আবু সাঈদ বলেন, স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেলেও এই স্টেশনের অবকাঠামোর তেমন কোন উন্নয়ন হয়নি। বিশ্রামাগার, টয়লেট, যাত্রী ছাউনি প্লাটফর্মের সম্প্রারন ও সার্বিক উন্নয়ন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একাধিক ট্রেন যাত্রীর বলেন, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আকারের ছোট হওয়ায় ঢাকা গামী আন্তঃনগর ট্রেনগুলো স্টেশনে দাঁড়াইলে এসি বগি প্লাটফর্মের বাইরে অবস্থান করে। ভিআইপি যাত্রীরা দূর্ভোগ লাঘবে ট্রেনে ওঠানামার জন্য সাধারণ বগির দরজায় ব্যবহার করতে হয়।
পাঁচবিবি স্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, প্লাটফর্মটির এমন দূরাবস্থার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হয়েছে। রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাপরিচালক মোঃ ফরিদ আহমেদ বলেন, বরাদ্দ পেলেই যাচাই-বাছাই অন্তে সমস্যাটি সমাধান করা হবে।
আমন্ত্রণ/এসিজি


































