আকতার হোসেন বকুল,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পাঁচবিবি পৌর পার্কের স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বীর মুক্তিযোদ্ধা সংসদ, পৌর প্রশাসক, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এনজিও সহ বাজার সমিতির পক্ষে স্মৃতি সৌধের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক মো. জিয়াউল ফেরদৌস রাইট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু বকর সিদ্দিক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউর ইসলাম রকি ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হাসানুজ্জামান রাব্বি সহ অনেকেই।
আমন্ত্রণ/এজি


































