গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে আজ শুক্রবার (২৪ জানুুয়ারি) বেলা ১১ টায় শহরের থানা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।
পথ সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি আব্দুল মতিন আইয়ুব। সাধারণ সম্পাদক মোকলেছুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাক পাঠান রেজভী, সাংগঠনিক সম্পাদক সিহাব মিয়া, আজিজার রহমান, শহিদুল ইসলাম, রশামছুল ইসলাম, জহুরুল ইসলাম, আব্দু রউফ, মাজুরুল ইসলাম, ফরহাদ আলী মন্ডল প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
জানুয়ারি ২৫, ২০২৫
































