আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষক সমাবেশে উপজেলার কুসুম্বার ফিচকার হাট এলাকার প্রান্তিক কৃষক অংশ গ্রহণ করেন।
জেলা বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনর সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএডিসির (বীজ) কেন্দ্রের মহাব্যবস্থাপক মো. আবির হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ) মো. সেলিম হায়দার, প্রকল্প পরিচালক মো. মাহমুদুল আলম, উপপরিচালক মো. জাকির হোসেন বগুড়া অঞ্চল ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ এলাকার কৃষাণ-কৃষাণী। অন্য কোম্পানির বীজ জমিতে ব্যবহার না করে স্বল্প মূল্যে সরকারি বীজ ব্যবহার করার পরামর্শ কৃষকদের দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে বিএডিসির কৃষি সমাবেশ
জানুয়ারি ১৩, ২০২৫






























