আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মালঞ্চা হঠাৎপাড়া মসজিদুল আকসা জামে-মসজিদের আয়োজনে শুক্রবার জুম্মার নামাজ শেষে দিনের আলোয় কোরআনের মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ নিয়ামুল বারির সভাপতিত্বে মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তরুণ ছাত্রনেতা মোহাম্মদ শামীম আহমেদ মন্ডল।
এ সময় উপস্থিত জেলা জামায়াতে ইসলামীর আমির ডা: ফজলুর রহমান সাঈদ বক্তব্য রাখেন। কোরআনের মাহফিলে উত্তরবঙ্গের বিখ্যাত ছন্দবাদী ইসলামী চিন্তাবি বক্তা হযরত মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে আল্লাহর প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ (রা:) ও কোরআনের আলোকে উপস্থিত মুসল্লিদের উদ্যোসে ইহকাল-পরকালের কথা বলেন।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে দিনের আলোয় কোরআনের মাহফিল
ফেব্রুয়ারি ৭, ২০২৫


































