আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল দপ্তর প্রধানের সাথে মতবিনিময় সভা করেন অতিরিক্ত রাজশাহী বিভাগী কমিশনার (স্থানীয় সরকার ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার।
আজ রোববার বিকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হলে ইউএনও মহদোয় উপজেলার সকল দপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পর নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত উপজেলার সকল কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার মহোদয় বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, থানার তদন্ত কর্মকর্তা মো. ইমায়েদুল জাহিদী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, পরিসংখ্যান কর্মকর্তা মো. মাহবুব হোসেন প্রধান, সমাজসেবক কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান সহ খাদ্য নিয়ন্ত্রক, পল্লীবিদ্যুৎ, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য প্রকৌশলী ও পল্লী উন্নয়ন কর্মকর্তাগণ।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে অতিরিক্ত বিভাগী কমিশনারের মতবিনিময়
নভেম্বর ২৩, ২০২৫
































