আর কে ওসমান আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নবাবগঞ্জ ডাক বাংলা চত্বরে উপজেলা শ্রমিকদলের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভারচুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য নজরুল ইসলাম ফতেহ, জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন,ছাত্র দলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল,সদস্য সচিব মুক্তি মাহফুজ, নবাবগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাজা প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
নবাবগঞ্জে শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মে ২, ২০২৫


































