মো. নুর ইসলাম, দিনাজপুর :
“শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (১২ অক্টোবর) কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ টায় নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে কুশদহ ইউনিয়ন পরিষদে কারিতাস লাইট প্রকল্পের শিশু শ্রমিক শিক্ষার্থীদের নিয়ে শোভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোতাহার হোসেন চৌধুরি, কুশদহ ইউনিয়নের পরিষদের সচিব মো. মুরাদ হোসেন, ইউপি সদস্য মো. একরামুল হক, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল লাইট প্রকল্পের মাঠ কর্মকর্তা বাবলু মুর্মু, অত্র এলাকার শিশু সুরক্ষা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ।
এসময়ে দাতা সংস্থাঃ কিন্ডার মিশনওর্য়েক, জার্মানীর আর্থিক সহযোগিতায় কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল কর্তৃক বাস্তবায়িত লাইট প্রকল্পের আওতাভ‚ক্ত শিশু শ্রমিক শিক্ষার্থীদের সাধারণ ৪৭ জন, ভোকেশনাল ১৪ জনসহ মোট ৬১ জনকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































