গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
ভূমিদস্যুদের কবল থেকে আদিবাসী সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ দখল মুক্তর দাবীতে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবাদ সমাবেশ ও ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছেন আদিবাসী শহীদ স্মৃতি স্কুল এর শিক্ষার্থী এবং অভিভাবকরা।
আজ রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জয়পুরপাড়া বাগদাফার্মের আদিবাসী সাঁওতাল অভিভাবক, শিক্ষার্থীদের আয়োজনে দিনাজপুর-বগুড়া মহাসড়কের আজাদ মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। মানববন্ধনে অংশ নেন আদিবাসী শহীদ স্মৃতি স্কুল এর কোমলমতি শিক্ষার্থী,অভিভাবক আদিবাসী সংগঠনের নেতারা। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে দিনাজপুর-বগুড়া মহাসড়কের প্রদক্ষিণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,কোমলমতি শিশুদের আদিবাসী শহীদ স্মৃতি স্কুল ও ফুটবল খেলার মাঠ ভূমি দস্যুরা জবর দখল করে নিয়েছে। শিক্ষার্থীরা স্কুল গেলে ভূমিদস্যুরা হুমকি দিচ্ছি। ভয়ে শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না। স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত না হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ার দেন আদিবাসী নেতারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী নেতা ডা. ফিলিমন বাস্কে, ব্রিটিস স্বরেন, অন্জলী মুর্মু, রিপন বেসরা, খোকন সুইটেন, হাসান মোরশেদ, জাহাঙ্গীর কবির ও এ্যাড. সিরাজুল ইসলাম সহ অনেকে।
আমন্ত্রণ/এসিজি
ঘোড়াঘাটে আদিবাসী শহীদ স্মৃতি স্কুল ও ফুটবল খেলার মাঠ দখল করার প্রতিবাদে মানববন্ধন
অক্টোবর ১২, ২০২৫


































