আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেন। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে পরিচয় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক তরিকুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক শাকিল হাসান এবং নবীন শিক্ষার্থী জিহাদ হাসান।
আমন্ত্রণ/এসিজি


































