আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ৬০০ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন চাঁন, সদস্য শহিদুন্নবী সালাম ও হাবিবুর রশিদ সন্ধ্যান।
রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, যুব রেড ক্রিসেন্ট বগুড়ার সিনিয়র যুব সদস্য মাহবুবুর রহমান ছোটন, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী।
অনুষ্ঠান শেষে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রতীকীভাবে চারা গাছ তুলে দেন।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ৬০০ গাছের চারা বিতরণ
সেপ্টেম্বর ১৫, ২০২৫
































