কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার (৩ জানুয়ারি) নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
“প্রযুক্তি ও সমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায় ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরে বের করা হয়। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি অডিটোরিয়ামে গিয়ে সমাপ্ত হয়।
সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. আব্দুল হালিম, সিভিল সার্জন দিনাজপুরে ডা. মো. আসিক ফেরদৌস ও দিনাজপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মো. জহরুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক আহসানুল্লাহ হক চৌধুরী, সাবেক সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সনসালট্যান্ট (ফিজিও থেরাপী) ডা. মো. নাসিম হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক সমাজ সেবা কর্মকর্তা রুস্তম-এ-জামান। সার্বিক তত্বাবধানে ছিলেন অফিস সহকারী মো. গোলাম রাব্বানী।
বক্তারা বলেন, বক্তারা বলেন সমাজসেবার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতি দায়িত্ববোধ, সামাজিক ন্যায় সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা এবং একটি সমতাভিত্তিক কল্যাণকর বাংলাদেশ গঠনের অঙ্গিকারকে নতুন করে শক্তিশালী করা।
আমন্ত্রণ/এজি


































