আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় পল্লী প্রাণি চিকিৎসক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার নলডাঙ্গা বাজার এলাকায় আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন।
এ উপলক্ষে উপজেলা পল্লী প্রাণি চিকিৎসক ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. আব্দুর রাকিব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী প্রাণি চিকিৎসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক সুমন আলম ও কোষাধ্যক্ষ মোস্তফা কামালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আমন্ত্রণ/এজি
ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জানুয়ারি ২১, ২০২৬
































