আতাউর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) :
উত্তরাঞ্চলের বৃহতম শ্রমিক সংগঠন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আতাউর রহমান আতু ও সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান বিজয়ী হয়েছেন। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনাজপুরের পার্বতীপুরের টার্মিনালে সংঘটনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। এতে সংগঠনের ১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শ্রমিক ইউনিয়নের ১৩টি পদে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে আবু এহিয়া ৬২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনজুরুল ইসলাম ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ফিরোজ রানা ৬৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে আবদুল্লাহ সরকার ৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে সোহরাব হোসেন ৭৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম ৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সড়ক সম্পাদক রামু রায় চুলাই ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার সম্পাদক পদে মামুনুর রশিদ ১২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক পদে মাজেদুল হক ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও কার্যকরী সদস্য পদে মশিউর রহমান ৪৯৫ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন- নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও পার্বতীপুর সভার সাবেক প্যানেল মেয়র মো. মঞ্জুরুল আজিজ পলাশ। দীর্ঘ ৬ বছর পর সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
আমন্ত্রণ/এসিজি
রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে আতাউর রহমান আতু সভাপতি এবং আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত
ফেব্রুয়ারি ২৩, ২০২৫
































