আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন ও উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, উপজেলার মোট ৩ হাজার ২শ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে—২ হাজার ৭শ ৬০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি করে সার,২৪০ জনকে ২০ কেজি গম ও ২০ কেজি সার,৮০ জনকে ১০ কেজি চিনাবাদাম ও ১৫ কেজি সার,৩০ জনকে ১ কেজি শীতকালীন পেঁয়াজ ও ২০ কেজি সার,৮০ জনকে ৫ কেজি মুসুর ডাল ও ১৫ কেজি সার,২০ জনকে ৮ কেজি খেসারি ও ১৫ কেজি সার,এবং ২০ জনকে ২ কেজি অড়হর ও ১০ কেজি সার প্রদান করা হয়।
কৃষি কর্মকর্তারা বলেন, সরকারের এই উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে এবং রবি মৌসুমে ফসল উৎপাদনে নতুন উদ্দীপনা যোগাবে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
অক্টোবর ২১, ২০২৫






























