প্রদীপ মোহন্ত, দৈনিক আমন্ত্রণ বগুড়া অফিস :
বগুড়ার শাজাহানপুর থানায় হামলার ঘটনায় মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরু ও তার ৮ সহযোগীকে ৬ দিনের রিমাÐে নিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম তাদের রিমাÐ আবেদন মঞ্জুর করেন। বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক মোস্তাফিজ হাসান এতথ্য নিশ্চিত করেছেন। শাজাহানপুর থানায় হামলা করে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা এবং পরে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় মঙ্গলবার আদালতে রিমাÐ আবেদন শুনানীর দিন ধার্য্য ছিল।
ডিবি পরিদর্শক মোস্তাফিজ হাসান জানান, দুটি মামলায় আদালতে সাত দিন করে মোট ১৪ দিনের রিমাÐ আবেদন করা হয়। আদালত শুনানী শেষে দুই মামলায় তিন দিন করে মোট ৬ দিনের রিমাÐ মঞ্জুর করেন। রিমাÐ শুনানীকালে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়।
আদালত যে ৯জনের রিমাÐ মঞ্জুর করেন তারা হলেন- শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, তার সহযোগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাদ্দাম হোসেন রবিন, রমজান আলী, বোরহান উদ্দিন, সেরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মিতুল ও ওহাবুজ্জামান।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল রাত ৯ টার দিকে শাজাহানপুর থানা পুলিশ চাকুসহ আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। রাত ১০টার দিকে নুরুজ্জামান নুরুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শাজাহানপুর থানায় হামলা করে পুলিশ সদস্যদের মারপিট করে আটক মিঠুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আসামী ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে তারা মহাসড়ক অবরোধ করে। সেখান থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। থানায় হামলা এবং মহাসড়কে ইটপাটকেল নিক্ষেপে পুলিশের ৮ সদস্য আহত হন। ওই রাতেই পুলিশ নুরুজ্জামান নুরুসহ ৯ জনকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে ১৫ রাউন্ডগুলিসহ দুটি বিদেশী পিস্তল, এক কেজি গাঁজা ও তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় তিনটি মামলা দায়ের করে। মামলাগুলো জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি) তদন্ত করছে। থানায় হামলার পর পুলিশের হাতে গ্রেপ্তার নুরুজ্জামান নুরুকে ৭ এপ্রিল রাতে স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
বগুড়ায় থানায় হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৯জন ৬দিনের রিমাÐে
এপ্রিল ১৬, ২০২৪































