আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে অগভীর নলকূপ ক্ষুদ্র সেচ মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টায় ইউনিয়নের উজালসিংহ গ্রামের পূর্বপাড়ায় এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৪০ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে সভাপতি ও সুলতান খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। শিক্ষক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, পল্লীবিদ্যুৎ ধুনট শাখার এজিএম রাশেদুল হাসান মুরাদ, মথুরাপুর ইউনিয়ন জামায়াতের আমীর নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আয়হারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ভূঁইয়া, রুহুর আলীম ও জামায়াত নেতা নজরুল ইসলাম।
ঘোষিত কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নজরুল ইসলাম ও আকতার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আরমান আলী।অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ছাড়াও এলাকার সেচ ব্যবস্থার সঙ্গে জড়িত কৃষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে অগভীর নলকূপ ক্ষুদ্র সেচ মালিক সমিতির ৪০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
জুলাই ২৫, ২০২৫
































