মোঃ ইউসুফ আলী, দিনাজপুর:
ছাত্র- জনতার গণ অভ্যুত্থানের মাস জুলাই আগস্ট। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০২৪ সালের জুলাই মাসে সংগঠিত হয় এই জুলাই গণ অভ্যুত্থান । এ গণ অভ্যুত্থানে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুনভাবে উত্তরণের স্বপ্ন দেখছে।
তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ৫ আগস্ট- ২০২৫ মঙ্গলবার সকাল নয়টায় দিনাজপুর সদরের ৩ নং ফাজিলপুর ইউনিয়নের বিশু পাই তেলিপাড়া গ্রামের মোহাম্মদ মুসলিম উদ্দিন এর ছেলে জুলাই যোদ্ধা মরহুম রবিউল ইসলাম রাহুল এর মহারাজপুর গ্রামে কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি এর নেতৃত্বে শ্রম দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় মরহুম জুলাই যোদ্ধা রবিউল ইসলাম রাহুলের পিতা মোঃ মুসলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
দিনাজপুরে জুলাই -যোদ্ধা রাহুলের কবরে আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
আগস্ট ৫, ২০২৫
































