মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এড. মো. মোফাজ্জল হোসেন দুলালকে হয়েছে।আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) আইডিইবি দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কাউন্সিলর প্রকৌশলী এ আই এম মিজানুর রহমান, প্রকৌশলী নুরুল হুদা, প্রকৌশলী রবীন্দ্রনাথ রায়, সহসভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু, শি. প্র. বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. মনজুর মোর্শেদ সুমন, প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল মমিন, প্রকৌশলী মোঃ লায়েক আলী, প্রকৌশলী মো. আনিসুজ্জামান।
ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সংগঠনের অগ্রযাত্রা, সংগঠন সম্পর্কে বিভিন্ন ধারণা প্রদান সহ দিকনির্দেশনা মূলক মতবিনিময় করেন সংগঠনের সদস্যবৃন্দ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে জেলা পরিষদের প্রশাসক এড. দুলালকে আইডিইবি দিনাজপুর জেলা শাখার ফুলেল শুভেচ্ছা প্রদান
এপ্রিল ২, ২০২৬
































