আমন্ত্রণ প্রতিবেদক হিলি :
দিনাজপুরের হিলিতে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন চলাকালে দুই সদস্য সূর্য ও নাঈমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এসময় তারা হত্যাকারী স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দ্রæত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে এই বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে চারমাথায় সমাবেশ করে।
এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও হযরত আলী সরদার সহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
হিলিতে সূর্য ও নাঈমকে হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের নেতাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
আগস্ট ১৬, ২০২৪
































