মো. ইউসুফ আলী, দিনাজপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর সদর উপজেলা শাখার এক জরুরি সভা মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় শহরের জেলরোডস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জরুরি সভায় সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন, জেলা বিএনপি’র সহ সভাপতি হাফিজুর রহমান সরকার, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, প্রচার সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক বাবু চৌধুরী প্রমুখ।
সভায় সদর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সদর উপজেলা বিএনপি’র ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত সভায় সদর উপজেলা বিএনপি’র বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর সদর উপজেলা বিএনপি’র জরুরী সভা অনুষ্ঠিত
জানুয়ারি ২৯, ২০২৫


































