দিনাজপুর প্রতিবেদক :
দিনাজপুর শহরের জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা ও তুখোর ক্রীড়াবিদ মো. নুরুল হুদা জীম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, দিনাজপুরের মুন্সিপাড়াস্থ বিশিষ্ট ব্যাংকার ও ক্রীড়াবিদ মরহুম শামসুজ্জোহা মানিকের জ্যেষ্ঠ পুত্র নুরুল হুদা জীম ঘাসিপাড়াস্থ ডাবগাছ মসজিদ এলাকায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা মুন্সিপাড়ায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, একছেলে, দুইমেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বাদ যোহর দুপুর ২টায় দিনাজপুর একাডেমি প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সোনাপীর গোরস্থানে তাকে দাফন করা হবে। জানাজা ও দাফন কাজে মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছে তার পরিবার।
উল্লেখ্য, মরহুম নুরুল হুদা জীম দিনাজপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনির পিতা এবং মাসুদ, চন্দন, সীন ও জাহাঙ্গীরের বড় ভাই ছিলেন।
আমন্ত্রণ/এজি


































