কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর শহরের বাঙ্গীবেচা ঘাট মানবপল্লী’র শত শত ভ‚মিহীন পরিবারের সদস্যরা তাদের দ্রæত বসতবাড়ি’র দাবীতে আজ রোববার (২৪ নভেম্বর) ইউএনও অফিস সংলগ্ন মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
ভ‚মিহীন সংগঠন এর সভানেত্রী মোছা. রেহেনা বেগম, সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম স্বাক্ষরিত স্মরকলিপি মানববন্ধনে তারা বলেন, আমরা ১৪০ জন ভ‚মিহীন পরিবার ৮০ জন হিজড়া দীর্ঘ ১৫ বছর ধরে বাঙ্গীবেচা ঘাট সংলগ্ন মানব পল্লীতে বসবাস করে আসছিলাম। কিন্তু গত ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দলীয় নেতা ও পাশাপাশি ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. পাভেল এর নেতৃত্বে অসংখ্য দুস্কৃতিকারী মসজিদের মাইকে আহবান করে আমাদের প্রায় ৫০০ জনগণের উপর হামলা চালিয়ে আমাদের বসতবাড়ী, গোবাদি পশু, আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। আমরা ভ‚মিহীন সর্বহারা খেটে খাওয়া মানুষ। বর্তমানে আমাদের খাবারের অভাবে নদির পানি পান করে জীবন-যাপন করতে হচ্ছে। এব্যাপারে আমরা জেলা প্রশাসক ও ইউএনও সদর বরাবর আবেদন করেও কোন সুবিচার পাচ্ছি না। আজকের মানববন্ধন ও স্মারকলিপিতে আমাদের দ্রæত পুনর্বাসন করতে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভ‚মিহীন সংগঠন এর সভানেত্রী মোছা. রেহেনা বেগম, সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী আজমিরা খাতুন মিস্টি, সিডিএ কর্মী তামান্না খাতুন, ভ‚মিহীন নেতা জহুরুল ইসলাম ও শফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অফিস সহকারী মোছা. মোবালিকা।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর বাঙ্গীবেচা ঘাট সংলগ্ন মানব পল্লী’র ভ‚মিহীন পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধনসহ স্মারকলিপি প্রদান
নভেম্বর ২৪, ২০২৪


































