আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়
দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দিনাজপুর লোকভবনে জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির আয়োজনে
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির সভাপতি মো.নুরুল ইসলাম (বিডিআর) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন,সহ-সভাপতি মাহবুব আহমেদ,ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ কচি,দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার,পৌর বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান জিয়া,
দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির কার্যকর সভাপতি জুলকার নাইন।
এসময় সংগঠনের মুখপাত্র আমজাদ হোসেন, মঞ্জুল করিম,জেমস, মাহবুবুর রহমান, মানিক, নাজমুল হাসানসহ জেলা ও কোতোয়ালি বিএনপি,ব্যাটারি চালিত সংগঠনের অন্যান্য নেতা ও অসংখ্য ইজিবাইকের সদস্যরা উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ উপলক্ষে আলোচনা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির দোয়া মাহফিল অনুষ্ঠিত
জানুয়ারি ২১, ২০২৬


































