এম. আর. মিজান, দিনাজপুর :
দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে লাইফস্টাইল মেডিসিন বিষয়ক ফ্রি হেলথ সেমিনার অনুর্ষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন, আমেরিকার ক্যালিফর্নিয়ার মরিনো ভেলি কাইসার হসপিটালের মেডিসিন বিভাগের সাবেক কনসালটেন্ট ডা. চার্লস ডেভিড। বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনিসুজ্জামান, জিয়া হার্ট ফাউন্ডেশন দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ। জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলমের প্রাণবন্ত সঞ্চালনায় এতে শুভেচ্ছা জ্ঞাপন করেন, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সময়ে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমাদের সুস্থ থাকতে হবে। এক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে। শরীরের সুগার নিয়ন্ত্রণে রাখতে আমাদের প্রতিদিন হাটাচলার উপরও খেয়াল রাখতে হবে। কায়িক পরিশ্রমের মাধ্যমেই একজন মানুষ সুস্থ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রতিদিনের চলার রুটিনও সেভাবে প্রস্তুত করতে হবে। অর্থাৎ লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমেই আমাদের সুস্থ থাকতে হবে। সেমিনারে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি

































