মহামুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সীমান্তবর্তী কাটলা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, বিরামপুর উপজেলার চাপড়াবাজার এলাকার ওয়াকিল সরকারের ছেলে সুজন সরকারের (৩০) নামে জয়পুরহাট থানায় ২০২০ সালের ৫জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলার বিচারিক কার্য্যক্রম শেষে বিজ্ঞ জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত সম্প্রতি পলাতক সুজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন।
আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে বিরামপুর থানা পুলিশ র্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ এর সহায়তায় বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে কাটলা এলাকা থেকে সুজনকে গ্রেফতার করেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
































