আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও কলোনিপাড়া মহিলা উন্নয়ন সমিতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট।
সোমবার (১৯ জানুয়ারি) কোলনিপাড়া মহিলা উন্নয়ন সমিতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী প্রধান ও দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক পরিষদের সদস্য মোছা জান্নাতুস সাফা শাহিনুরের সভাপতিত্বে উক্ত দোয়া-মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলোনিপাড়া মহিলা উন্নয়ন সমিতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ অফিস স্টাফ মো. ফিরোজ আহমেদ, রিফাত, বর্ষা প্রমুখ।
স্মৃতিচারণ শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে কলোনিপাড়া মহিলা উন্নয়ন সমিতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের দোয়া মাহফিল অনুষ্ঠিত
জানুয়ারি ২১, ২০২৬


































