মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্যাডের পাতায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ইতোপূর্বে দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। আজ ৬ নভেম্বর ২০২৫ তারিখে তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।
উল্লেখ্য দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলে তৃণমূল নেতাকর্মীদের বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন বিএনপি’র তৃণমূল প্রাণ ও জনপ্রিয় নেতা বখতিয়ার আহমেদ কচি। কোন এক কারণে কেন্দ্রীয় থেকে তার দলীয় পদটি সাময়িক স্থগিতকৃত করেছিল। তিনি দীর্ঘদিন পর তার দলীয় পদ ফিরে পাওয়ায় বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
অপরদিকে বখতিয়ার আহমেদ কচি দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের স্থগিতাদেশ প্রত্যাহার করাতে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, দিনাজপুরের গর্বিত কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা হওয়াতে দিনাজপুর সদর আসন টিকে উৎসর্গ করবেন বলে জানান।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার
নভেম্বর ৬, ২০২৫
































