কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটের নেতৃবৃন্দ আজ বুধবার (২৫ মার্চ) দিনাজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালকে ফুলের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ ও সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈমের নেতৃত্বে ইনস্টিটিউটের সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, সহ-সভাপতি মো. শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য অশোক কুন্ডু ও হিসাব রক্ষক মো. আসাদুজ্জামান আসাদ সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দিনাজপুর জেলাকে একটি আধুনিক ও মানসম্মত জেলায় রূপান্তর করতে অপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন।
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ মতবিনিময় কালে দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালকে জানান অবিলম্বে একটি অত্যাধুনিক দিনাজপুর ইনস্টিটিউট নির্মাণের কাজ শুরু করা হবে। এতে জেলা পরিষদের সহযোগিতা কামনা করা হয়। ইতোমধ্যে নির্মিত দিনাজপুর ইনস্টিটিউটের মূল ফটকটি নির্মাণ কাজ শেষ হয়েছে যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আপনি সময় দিলে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে। আপনার কাছে আমাদের দাবী আরেকটি ফটক নির্মানে আপনার সহযোগিতা প্রয়োজন।
আমন্ত্রণ/এজি


































