আমন্ত্রণ প্রতিবেদক :
“নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহি নমোহস্ততে” ভক্তবৃন্দের অঞ্জলি প্রদানের মাধ্যমে এবং আনন্দ উৎসব মূখর পরিবেশে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সাহিত্যের দেবী, সংগীতের দেবী ও বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গনে।ৎ
উক্ত সরস্বতী পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফজলুর রহমান, ডা. নিখিলেশ্বর রায়, ডা. আশুতোষ দেব শর্মা, হাসপাতালের আরএমও এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. পারভেজ সোহেল রানা, বিশিষ্ট সার্জন ডা. শিলা দিত্য শীল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কাওসার আহম্মেদ ও ডা. সঞ্চিতা রানী দাস। এছাড়া আরোও উপস্থিত ছিলেন নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ আলেজা খাতুন, সহকারী ইনষ্টিটিউটের কর্মকর্তা সেলিনা আক্তার, শিল্পী বেগম। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টু ওয়ার্ড শ্রী মিহির কুমার রায়। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অর্চনা, অঞ্চলি প্রদানসহ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেছে।


































