গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর):
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারত দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে । তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, ৫ই আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে আবারো আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মাঝে যাতায়াত করছে।
আমন্ত্রণ/এসিজি


































